1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

কাভা কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের জয়ের নায়ক নাঈম।

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের যোদ্ধারা।

প্রথম থেকেই দুই দলের মধ্যে ছিল সমানে সমান লড়াই। প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও নিজেদের আধিপত্য ধরে রেখে ২৫-২১ পয়েন্টে জিতে নেয় স্বাগতিকরা।

তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। বেশ দাপট দেখিয়ে ২৫-১৫ পয়েন্টে জয় তুলে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে খেলা হয় আরও টানটান উত্তেজনায়, যেখানে ২৫-২২ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

নির্ধারণী পঞ্চম সেটে দুই দলের মধ্যে সমান লড়াই চলে। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ১১-১১ পয়েন্টে। শেষ মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্সে ১৫-১১ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশের নাঈম ম্যাচসেরা নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট