1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বাংলাদেশের পুলিশ সংস্কার ও গণশাসনে সহায়তায় আগ্রহী আয়ারল্যান্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার ও গণশাসন জোরদারের প্রচেষ্টায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি ও ব্যারোনেস নুয়ালা ও’লোন।

বাংলাদেশের চলমান পুলিশ সংস্কার প্রচেষ্টা ও গণশাসন জোরদারের উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। দেশটি জানিয়েছে, তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে চায়, বিশেষ করে সংঘাত-পরবর্তী শান্তি প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ অমবোডসম্যান ব্যারোনেস নুয়ালা ও’লোন। এ সময় তারা বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী শাসন ব্যবস্থায় দায়িত্বশীলতা ও মানবাধিকারভিত্তিক সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত ব্যারোনেস ও’লোন ১৯৯৮ সালের ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে চুক্তি’-পরবর্তী সময়ে সাত বছর উত্তর আয়ারল্যান্ডের পুলিশ অমবোডসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় দীর্ঘ সংঘাতের অবসানের পর আস্থা ও জবাবদিহিতার নতুন কাঠামো তৈরি হয়।

তিনি বলেন, “আয়ারল্যান্ডের সংঘাত-পরবর্তী অভিজ্ঞতা, ধৈর্য, অংশগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দীর্ঘমেয়াদি প্রক্রিয়া সম্পর্কে বাস্তব শিক্ষা দেয়। আমরা এখানে এসেছি টেকসই পরিবর্তনের বাস্তবসম্মত সময়সীমা নিয়ে আমাদের অভিজ্ঞতা ভাগ করতে।”

বৈঠকে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের শান্তি ও স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিয়োনুলা গিলসেনান উপস্থিত ছিলেন। এছাড়া ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈঠকে অংশ নেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আয়ারল্যান্ডের প্রস্তাবকে উষ্ণভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের সংস্কার ও পরিবর্তন প্রক্রিয়ায় দেশটির ক্রমাগত সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ প্রক্রিয়া নিশ্চিত করতে আয়ারল্যান্ডের সহায়তাকে অত্যন্ত মূল্যবান মনে করি।”

এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলির সহযোগিতাও কামনা করেন।

রাষ্ট্রদূত কেভিন কেলি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “বাংলাদেশ ও আয়ারল্যান্ড উভয় দেশই শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে অটল। আমরা একসঙ্গে কাজ করতে চাই একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র পরিচালনার জন্য।”

কূটনৈতিক মহল মনে করছে, এই সহযোগিতা বাংলাদেশের পুলিশ সংস্কার, মানবাধিকার রক্ষা ও প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট