1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মাত্র ১৪ বছরে বৈভব সূর্যবংশীর ঝড়ো সেঞ্চুরি, ১৫ ছক্কায় ১৪৪

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
রাইজিং স্টারস এশিয়া কাপে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন ১৪ বছর বয়সী ভারতীয় প্রতিভা বৈভব সূর্যবংশী। ৪২ বলে ১৪৪ রানের ঝড়ো ইনিংসে তিনি গড়লেন নতুন রেকর্ড। ভারত ‘এ’ দল ১৪৮ রানে বড় জয় পায়।

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন প্রতিশ্রুতিশীল তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি ব্যাট হাতে তৈরি করেছেন তোলপাড়। শুক্রবার (১৪ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দেন ক্রিকেটবিশ্বকে।

দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বৈভব তুলে ধরেন টি–টোয়েন্টির অন্যতম বিধ্বংসী ইনিংস। মাত্র ৪২ বলে ১৪৪ রান করেন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। শুরুতে ১৬ বলে ফিফটি করে, পরের ১৬ বলেই পৌঁছে যান সেঞ্চুরিতে। তার এই সেঞ্চুরি ভারতের ছেলেদের ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা ও উর্বিল প্যাটেল। ২০১৮ সালে রিশভ পন্থও ৩২ বলে পৌঁছেছিলেন তিন অঙ্কে। এবার সেই তালিকায় যোগ হলো বৈভবের নাম।

তার ব্যাটিং তাণ্ডবে ভারত ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে, যা যুব পর্যায়ে টি–টোয়েন্টিতে অন্যতম সর্বোচ্চ স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয়। ফলে ভারত ‘এ’ দল ম্যাচ জিতে নেয় বিশাল ১৪৮ রানের ব্যবধানে।

এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছে আজ। টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল। আর প্রথম দিনেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট