1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

ঢাকা ক্যাপিটালসের জয় দিয়ে বিপিএল ১২ শুরু, রাজশাহীকে হারাল ৫ উইকেটে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
বিপিএলের দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচসেরা হন ইমাদ ওয়াসিম।

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু করলো ঢাকা ক্যাপিটালস। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ সূচনা করেছে রাজধানীর দলটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায় রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংসের প্রথম বলেই ঢাকার স্পিনার ইমাদ ওয়াসিমের বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিমের সঙ্গে ৩৯ এবং ইয়াসির আলির সঙ্গে ৩০ রানের জুটি গড়ে দলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে তানজিদ তামিম ২০ ও ইয়াসির আলি ১৩ রানে আউট হওয়ার পর চাপ বাড়ে রাজশাহীর ওপর। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্তও এদিন বড় ইনিংস খেলতে পারেননি। ২টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৩৭ রান করে তিনি বিদায় নেন দলীয় ৭৮ রানে। এরপর আর কোনো বড় জুটি গড়তে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। শেষদিকে মুশফিকুর রহিম ২৪ ও মোহাম্মদ নাওয়াজ অপরাজিত ২৬ রান করেন। ঢাকার পক্ষে ইমাদ ওয়াসিম ৩টি এবং নাসির হোসেন ২টি উইকেট শিকার করেন।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। মাত্র ১ রান করে ওপেনার সাইফ হাসান আউট হন তানজিম হাসান সাকিবের বলে। পাওয়ার প্লের মধ্যেই বিদায় নেন আরেক ওপেনার উসমান খান, তার ব্যাট থেকে আসে ১৮ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনও ইনিংস বড় করতে ব্যর্থ হন, তিনি করেন ১২ রান।

চাপের মুখে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালান আব্দুল্লাহ আল মামুন। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৪৫ রানে আউট হন তিনি। তার ৩৯ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। এরপর ১৯ রান করে নাসির হোসেন আউট হলে ৯৮ রানে পঞ্চম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা।

তবে ষষ্ঠ উইকেটে শামিম হোসেন ও সাব্বির রহমানের দৃঢ় ও কার্যকর জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী। দুজনে অপরাজিত ৩৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শামিম ১৩ বলে ১৭ এবং সাব্বির রহমান ১০ বলে ১টি চার ও ২টি ছক্কায় ঝড়ো ২১ রান করেন।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ঢাকার ইমাদ ওয়াসিম। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। রাজশাহীর পক্ষে মোহাম্মদ নাওয়াজ ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট শিকার করেন।

এই জয়ের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস বিপিএল দ্বাদশ আসরে আত্মবিশ্বাসী শুরু করলো, অন্যদিকে দ্বিতীয় ম্যাচে হেরে ছন্দ হারাল রাজশাহী ওয়ারিয়র্স।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট