1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

শেখ হাসিনাকে ফেরাতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
শেখ হাসিনা

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৯ সাবেক মন্ত্রীসহ ১৩ জন আসামিকে হাজির করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার শাসনামলে (গত ১৫ বছরে) মানবতাবিরোধী অপরাধের একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • পিলখানা হত্যাকাণ্ড
  • শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা
  • ছাত্র-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ হত্যা এবং ২৫ হাজারের বেশি মানুষকে আহত করা

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যা তিনি সংগঠিত করেননি। এই ১৩ আসামি তার এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। ট্রাইব্যুনালে উপস্থিত ১৩ আসামি হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনাকে ফেরাতে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান প্রসিকিউটর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট