1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জে কোরআন খতম

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। প্রয়াত এই বর্ষীয়ান নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ কোরআন খতম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।

এর আগে সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন মাদরাসার আলেম ও শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতমে অংশ নেন। শান্ত ও ধর্মীয় পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রয়াত নেত্রীর জন্য দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

জেলা বিএনপি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবেই এই কোরআন খতমের আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

কোরআন খতম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মো. মহিউদ্দিন আহমেদ বলেন, “আজ সারা বাংলাদেশের মানুষ একজন অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।”

তিনি আরও বলেন, “আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম করেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এই দোয়া করি।”

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও বেদনার ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট