1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের নির্দেশনা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের মান যাচাই ও যথাযথ পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৪২ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। তবে কাজের গুণগত মান নিশ্চিত না হলে ভবিষ্যতে বিল পরিশোধ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। তিনি প্রকৌশলীদের প্রকল্পের কাজ পরিদর্শন করে উপকরণ ও কাজের মান সম্পর্কে অবহিত করতে নির্দেশ দেন। মেয়র বলেন, “যাঁরা ভালো কাজ করেছেন, তাঁদের বিল দেওয়া হবে। খারাপ কাজ করলে তাঁদের শাস্তির আওতায় আনা হবে। কোনো কর্মকর্তা যদি টাকার দাবি করেন, তা সরাসরি আমাকে জানাবেন। তাকে শাস্তি দেওয়া হবে।”

সভায় ঠিকাদাররা অভিযোগ করেন, আগের মেয়র ও কাউন্সিলরদের আমলে ঘুষ না দিলে কাজ করতে বাধা দেওয়া হতো। তবে বর্তমান মেয়র ঘুষ বন্ধে কঠোর অবস্থানে আছেন। তিনি ঠিকাদারদের কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শহরের উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরির আহ্বান জানান।

২০২২ সালের ৪ জানুয়ারি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে চসিকের আওতায় বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্পটি অনুমোদন পায়। তবে আগের সরকারের শেষ কয়েক মাস ধরে ঠিকাদারদের বিল পরিশোধ বন্ধ ছিল। বর্তমানে প্রকল্পের কাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে।

ঠিকাদারেরা দ্রুত বকেয়া বিল পরিশোধ এবং আগের রাজনৈতিক বিবেচনায় কাজ না পাওয়া ঠিকাদারদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রকল্প পরিচালক মো. আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে উন্নত, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট