1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

বড়লেখায় দেনমোহর নিয়ে বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বড়লেখা থানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিয়ের দেনমোহর নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের মধ্যে সংঘর্ষে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মামুন মিয়া (৬১), যিনি কলাজুরা গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে নোমান হোসেন (৩০) পলাতক রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নোমান হোসেনের সঙ্গে একই উপজেলার এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। কিন্তু কন্যাপক্ষ যে দেনমোহরের পরিমাণ দাবি করেছিল, তা নিয়ে বাবা মামুন মিয়ার আপত্তি ছিল। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। ঘটনার দিন রাতে বিষয়টি নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নোমান ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে বাবার গলায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় আত্মীয়স্বজন মামুন মিয়াকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কন্যাপক্ষের দাবিকৃত দেনমোহর নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছেলের কুড়ালের আঘাতে ঘটনাস্থলেই বাবা নিহত হন।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে নোমান পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা জানিয়েছেন, দেনমোহর নিয়ে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো শোনা যায়নি।ওসি কাইয়ূম জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক নোমানকে দ্রুত আটক করে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট