1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

“কোয়েল মল্লিকের জীবনে সুখের নতুন অধ্যায়: দ্বিতীয়বার মা হওয়ার রহস্য উন্মোচন!”

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
কোয়েল মল্লিক

অভিনন্দনে ভাসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এই অভিনেত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েল এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে তাদের কন্যা সন্তানের আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন।

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। তখন থেকেই মল্লিক এবং রানে পরিবারের সদস্যদের মধ্যে সন্তান আগমনের জন্য অধীর অপেক্ষা শুরু হয়। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। কোয়েলের কোলজুড়ে এলো এক ফুটফুটে কন্যাসন্তান। মা এবং নবজাতক দু’জনই সুস্থ আছেন।

কন্যাসন্তান আগমনের আনন্দ জানিয়ে কোয়েল মল্লিক একটি পোস্টকার্ড শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।” তার এই ঘোষণার পরপরই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। মন্তব্যের ঘর ভরে উঠেছে ভালোবাসা এবং আশীর্বাদে।

এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। তার পুত্রসন্তান কবীরের জন্মের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করতেন। তবে দ্বিতীয় সন্তান আসার আগে তেমন কোনো তথ্য প্রকাশ করতে দেখা যায়নি তাকে।

কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতাগুলো হয়েছিল ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

দ্বিতীয় সন্তানের আগমনে কোয়েলের ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মল্লিক পরিবারেও উৎসবের আমেজ। জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত সুখবর তার ভক্তদের মনে আনন্দ এবং উদ্দীপনা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট