1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কালীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্ট কোলাকে হারিয়ে জামাল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহনে বিকালে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ভলিবল দল ২০ সেটের ব্যাবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দি টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নেপূন্যে জামাল দলের রাজন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি সহ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইদুল ইসলাম. ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, জামির হোসেন, কামরুজ্জামান রাজু. গোলাম সাকলাইন মুরাদ, তোতা ও মিলন সহ অন্যান্য কর্মকর্তাগন। খেলায় রেফারীর দ্বায়িত্বে ছিলেন, আব্দুল হাই ও বিশ্বজিত, ধারাভার্য্য দেন জুয়েল রানা এবং স্কোরারের দ্বায়িত্বে ছিলেন মুকুল ও টিপু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট