1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

রামপালে সাবেক মন্ত্রী এম. শামসুল ইসলামের পরিবারের কম্বল বিতরণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জ কম্বল বিতরণ, সাবেক মন্ত্রী শামসুল ইসলাম, রামপাল ইউনিয়ন বিএনপি, শীতার্তদের সহায়তা, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু, মুন্সীগঞ্জ শীতবস্ত্র বিতরণ, সিপাহীপাড়া কম্বল বিতরণ, বিশেষ দোয়া মাহফিল, মুন্সীগঞ্জ মানবিক কার্যক্রম, রামপাল ইউনিয়ন মানবিক সহায়তা

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম. শামসুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবুর সৌজন্যে এবং তার সার্বিক সহযোগিতায় রামপাল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন এ আয়োজন করে।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে ১,২০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবু বক্কর মাদবর, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত, এবং মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মন্ডল।

রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, জেলা যুবদল নেতা ইকবাল হোসেন, শাহজাহান সাজু, আতাউর রহমান, মীর মোহাম্মদ সেলিম মেম্বারসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে সাবেক মন্ত্রী এম. শামসুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় একজন মাওলানা।

কম্বল বিতরণ কার্যক্রমে শীতার্ত মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, শীতবস্ত্র পেয়ে তারা দারুণ উপকৃত হয়েছেন। নেতাকর্মীরাও জানিয়েছেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট