1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে চোরদের হাতে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গুরুমশৈল বিলের গভীর নলকূপের মালিক সহিরউদ্দিন মোল্লার ট্রান্সফরমার চুরি করতে যায় একটি চোর চক্র। তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন সকালে মাঠে গিয়ে প্রহরীকে উদ্ধার করেন।

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিন মোল্লার ছেলে মেমন জানান, এই চুরি ঠেকাতে কাঁটাতার এবং পাহারাদার নিয়োগ করা হয়েছিল। তবে, এর আগেও গুরুমশৈল বিল থেকে সাতটি এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। তিনি প্রশ্ন করেন, এভাবে চুরি চলতে থাকলে সেচের কাজ কিভাবে চালানো সম্ভব হবে?

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট