1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রেস কাউন্সিলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা: কামাল আহমেদ

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
গণমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ

রাঙামাটিতে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, দেশের বর্তমান প্রেস কাউন্সিল একেবারে অকার্যকর হয়ে পড়েছে। তাই এ প্রেস কাউন্সিলের আর কোনো প্রয়োজন নেই এবং এর বিপরীতে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

কামাল আহমেদ বলেন, “প্রেস কাউন্সিল এখন একটি সরকারের দপ্তরে পরিণত হয়েছে। অথচ এর ভূমিকা হওয়া উচিত ছিল একটি স্বাধীন তদারকি প্রতিষ্ঠানের। সংবাদপত্র কোথায় ব্যর্থ হচ্ছে এবং কোথায় বেআইনিভাবে হয়রানির শিকার হচ্ছে, তা দেখা এবং প্রতিরোধ করা ছিল এ কাউন্সিলের কাজ। কিন্তু বাস্তবে তারা সরকারের আরেকটি পুলিশের মতো ভূমিকা পালন করেছে। এমনকি একটি পত্রিকা বন্ধ করার ঘটনাও ঘটিয়েছে।”

প্রেস কাউন্সিলের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে কামাল আহমেদ বলেন, “এই প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে। এর বিপরীতে এমন একটি নতুন প্রতিষ্ঠান গঠন করতে হবে, যেখানে সংবাদপত্রের লোকজনের পাশাপাশি নাগরিক সমাজ, পাঠক এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর থাকবে। এ ধরনের একটি প্রতিষ্ঠানের মাধ্যমেই গণমাধ্যমের সঠিক তদারকি সম্ভব।”

পার্বত্য অঞ্চলে সাংবাদিকতার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি রয়েছে উল্লেখ করে কামাল আহমেদ বলেন, “পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি দেশের অন্যান্য এলাকার চেয়ে ভিন্ন। এখানে সাংবাদিকদের গোষ্ঠীগত ও গোত্রগত বিভাজনের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর চাপও মোকাবিলা করতে হয়।” তিনি আরও বলেন, এ অঞ্চলে কাজ করতে গিয়ে সাংবাদিকদের যে ধরনের বাধার মুখে পড়তে হয়, তা দেশের অন্যান্য জেলায় সচরাচর দেখা যায় না।

গণমাধ্যম কমিশনের প্রধান আরও জানান, গত দেড় দশকে সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওসহ গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে একধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা বাধার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “প্রকৃত সাংবাদিকদের কাজের সুযোগ কমছে, যা গণতান্ত্রিক সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”

মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। সভায় গণমাধ্যম কমিশনের সদস্য বেগম কামরুন্নেসা, মো. আবদুল্লাহ আল মামুন এবং মো. মোস্তফা সবুজও উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা গণমাধ্যমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট