1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
শিশু পানিতে ডুবে মৃত্যুর প্রতিকি ছবি

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দক্ষিণ সাজুড়িয়া শাহ পাড়ায় পানিতে ডুবে রাফিয়া খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দুই শিশুর বরাতে রাফিয়ার স্বজনেরা জানান, যশোর বিলের একটি পুকুরে বিষক্রিয়ায় মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে রাফিয়া, হাবিবা খাতুনসহ তিন শিশু ওই পুকুরে যায়। পুকুরের মধ্যে ভেসে থাকা একটি বড় মরা মাছ দেখতে পেয়ে রাফিয়া সেটি তুলতে পানিতে ঝাঁপ দেয়। মাছটি তুলে পুকুরের কিনারায় আসার আগেই সে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে হাবিবা খাতুনও ডুবতে থাকে। তবে পুকুরপাড়ে থাকা আরেক শিশু সেখানে রাখা একটি নৌকা ঠেলে দিলে হাবিবা রক্ষা পায়।

রাফিয়ার লাশ সন্ধ্যায় স্বজনেরা উদ্ধার করেন। হাবিবা জানায়, রাফিয়া মাছটি নিয়ে সাঁতরে আসার সময় ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও ডুবে যাচ্ছিল। তবে নৌকার সাহায্যে হাবিবা পুকুর থেকে উঠে আসে।

রাফিয়ার মা জানান, তাঁর মেয়ে সাঁতার জানত। তবে ঠান্ডার কারণে সে হয়তো পানিতে আটকে গিয়েছিল।

রাফিয়া দক্ষিণ সাজুড়িয়া শাহ পাড়ার আবু বকর সিদ্দিকীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার রাতেই রাফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট