1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বড়াইগ্রামের বাজিতপুর বিলে ১০০ একর জমিতে জলাবদ্ধতায় চাষাবাদ বন্ধ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
বড়াইগ্রামের বাজিতপুর বিল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর বিলে অপরিকল্পিত পুকুর খনন ও নদী ভরাটের কারণে ১০০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে কৃষকেরা শীতকালীন ফসল চাষাবাদ করতে পারছেন না।

বাজিতপুর বিলে শত শত পুকুর খনন এবং বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে পানি স্থায়ীভাবে জমে গিয়ে কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাজিতপুর গ্রামের কৃষক আবদুস সোবাহান জানান, তাঁর ২০ বিঘা জমি এখনো পানির নিচে। তিনি বলেন, ‘জলাবদ্ধতার কারণে বোরো ধান, শর্ষে, গম, ও রসুনের আবাদ করতে পারিনি। আমার সংসার এই জমির ফসলের ওপর নির্ভর করে। লোভী কিছু লোকের পুকুর কাটার কারণে জমির পানি নামছে না। এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

একই গ্রামের কলেজশিক্ষক খাদেমুল ইসলাম জানান, তিনি সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। জলাবদ্ধতার কারণে স্থানীয় কৃষকেরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদি হাসান জানান, ‘বড়াইগ্রাম উপজেলার অধিকাংশ জমি তিন ফসলি। কিন্তু অপরিকল্পিত পুকুর খননের কারণে অন্তত ৩০০ বিঘা জমি স্থায়ী জলাবদ্ধতায় পড়েছে। পানি না সরলে নতুন ফসল চাষ সম্ভব নয়। তবে পানি নামার পর কী ফসল করলে কৃষকের ক্ষতি কমানো যাবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জলাবদ্ধতার বিষয়ে খোঁজ নিয়ে এর সমাধানের চেষ্টা করা হবে।’

জলাবদ্ধতার কারণে এলাকার শতাধিক কৃষকের আবাদি জমি অনাবাদী হয়ে পড়েছে। তাঁরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট