1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সকল কিছুর সমাধান দিতে পারে একমাত্র আল- কোরআন- মামুনুল হক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
খুলনার  দিঘলিয়ায় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষের জীবনের সার্বিক সমাধান দিতে পারে একমাত্র আল-কোরআন। আল কুরআন শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হাদীস হলো আল কুরআনের ব্যাখ্যা। অন্য যে কোন দর্শন ও প্রযুক্তি যত উন্নতই হোক না কেন তা পরিবর্তন শীল। মানুষকে আল্লাহর দ্বীন মেনে চলতে হলে কুরআন ও রসুল সাঃ এর হাদীসের দেখানো আদর্শের পথে দুনিয়ার সকল কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা ও ইয়াতিম খানার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে খতমে বুখারী ও ইসলামী মহাসন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন মানুষের বিচার ফয়সালা হবে ওজন বা পরিমাপের মাধ্যমে। তারা নিজের বুঝ দিয়ে যেটা কল্যাণকর সেটা গ্রহণ করে আর যেটা তার জীবনের জন্য অকল্যাণকর সেটা বর্জন করে। ইসলাম কোনো পার্থিব প্রযুক্তির উপর নির্ভর করেনা। ইসলাম নির্ভর করে কোরআন ও হাদীসের উপর।
মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আহমাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, মাওলানা হেমায়েত উদ্দিন শায়খুল হাদিস জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী মহতামিম মাদানী নগর মাদ্রাসা খুলনা, মাওলানা মুফতি রশিদ আহমাদ শায়খুল হাদিস গোয়ালখালী মাদ্রাসা খুলনা, হাফেজ মাওলানা শরিফ সাইদুর রহমান সহ-সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ খুলনা, মাওলানা আছাদুল্লাহ মহতামিম রায়েরমহল মাদ্রাসা, মুফতি আবুল কাশেম মুহতামিম খালিশপুর আশরাফুল উলুম মাদ্রাসা, মুফতি গোলামুর রহমান সাধারণ সম্পাদক জেলা ইমাম পরিষদ, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ খুলনা জেলা, আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত আলেম-উলামা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ মুহতামিন জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা। এছাড়াও খুলনার বিভিন্ন স্থান থেকে ওলামায়েকেরামগণ এ সন্মেলনে তাসরিফ আনেন। এ সময় এলাকার হাজার হাজার তৌহিদী জনতা মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট