1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বন্য হাতির আক্রমণে বান্দরবানের লামায় শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
বন্য হাতি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু কক্সবাজার জেলার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লামার সরইয়ের ইছহাক মেম্বারপাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর ৪টার দিকে গহিন পাহাড় থেকে খাবারের খোঁজে একটি বন্য হাতির দল সরই ইউনিয়নে এসে পৌঁছায়। হাতির দল এক খামারঘরে ঢুকে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা কালু তাদের আক্রমণের শিকার হন। হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে কালুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী জানিয়েছেন, “হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।”

লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, “হাতির আক্রমণে কালুর মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ার কারণে বন্য হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করছে। গতকালও হাতির দল খাবারের খোঁজে সরই ইউনিয়নে এসেছিল, যা ক্ষতিকর পরিণতি বয়ে আনলো।

বন্য হাতির আক্রমণ বরাবরই মানুষের জন্য একটি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যখন পাহাড়ে খাদ্যের অভাব দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সাহায্য প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট