1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

জামালপুর জেলার ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজে আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ৫ম আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ময়মনসিংহ বোর্ড আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাবেক সম্পাদক শাকের আহমেদ চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, অংশগ্রহণকারী কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।

মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রতিযোগীদের ক্রীড়া শপথ পাঠ করানো হয় এবং বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করা হয়।

দিনব্যাপী চলা বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এই আয়োজন প্রতিযোগীদের মানসিক ও শারীরিক বিকাশে অনুপ্রেরণা জোগাবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত দক্ষতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট