1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জিয়ানগরে ছাত্রলীগের হামলায় ০৩ শিবির নেতা গুরুতর আহত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
শিবির নেতা গুরুতর আহত
পিরোজপুরের জিয়ানগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় ০৩ ছাত্রশিবির নেতা গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি) রাত ০৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজারের চাঁন সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত শিবির নেতাকর্মীদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেছে।
জানা যায়, শুক্রবার রাত ০৮টার দিকে সাংগঠনিক কার্যক্রম শেষ করে বালিপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম উপশাখা সভাপতি রিয়ান খান একত্রে বালিপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা চাঁন সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতা জাবের, সাকিব, জুয়েল, আরিফ এবং হাসিব সহ ৭/৮ জন শিবির নেতা  কর্মীদের উপর  আতর্কিত হামলা চালায়। তাদের ডাক  চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিবির নেতা কর্মীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার প্রতিবাদে শনিবার (০১ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বালিপাড়া  বাজারে   উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের  নেতা কর্মী ও সমর্থকরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে।
এ ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা আলী হোসেন জানান, আমাদের শিবির নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীরা আতঙ্কিত হামলা চালায়, আমদের ০৩ শিল্পীর নেতা আহত হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেন জানান, শিবির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা শুনে ঘটনাস্থান পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট