1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ভারতের কারাগারে ১০৬৭ বাংলাদেশি আটক: গুম কমিশনের অনুসন্ধান চলমান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
জাতীয় মানবাধিকার কমিশনের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন মইনুল ইসলাম চৌধুরী

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গত দুই-আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১০৬৭ বাংলাদেশির নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গুম কমিশনের পক্ষ থেকে ভারতীয় কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে থাকা ১০৬৭ বাংলাদেশির নাম-ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে। আরও তথ্য সংগ্রহের পর তা কমিশনে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তি রয়েছেন কি না, তা নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তির পর অনুসন্ধান আরও জোরদার করা হবে।

গুম কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমত উল্লাহ নামে গুম হওয়া এক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়েছে। এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গুম সংক্রান্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারক মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নুর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কমিশনের সদস্য মিজ নাবিলা ইদ্রিস, মানবাধিকার কর্মী ও কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন

বাংলাদেশি নাগরিকদের গুম ও বিদেশি কারাগারে আটক থাকার বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিষয়টির সমাধান কতটা কার্যকর হয়, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট