1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এম শামীম ও গাজী জামসেদুল ইসলাম সৌরভ।

ইফতার মাহফিলে প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, প্রচার সম্পাদক মোঃ সালাহউদ্দিন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, কার্যকারী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্যদের মধ্যে মল্লিক মোকসেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম-২, শেখ রুবেল প্রমুখ অংশ নেন।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশের আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন। এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সবাই রমজানের বরকত ও শান্তির জন্য মোনাজাত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট