1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

খুলনায় শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
খুলনায় শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
ঈদ উপহার সামগ্রী হস্তান্তরকালে কৃষিবিদ শামীমুর রহমান বলেন, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে  ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার দু’টি শহীদ পরিবারের কাছে (২৩ মার্চ) রবিবার ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও খুলনা পাইকগাছা, রুপসা, খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ৪ টি শহীদ পরিবার ও বাগেরহাট সদর, মোড়লগঞ্জ চিতলমারী ৪টি শহীদ পরিবারের  হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায় ক্রমে দেশের সকল শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
একই সঙ্গে জেডআরএফ-এর প্রেসিডেন্ট তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বার্তায় শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমাদের এই ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন। জাতি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।”
খুলনা বিভাগে ৭৪টি পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা বিভাগীয় উপকমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম কাগজী, খুলনা বিভাগীয় সদস্য সচিব কৃষিবিদ এস এম ফেরদাউস, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, সাইফুর রহমান মিন্টু, জাবেদ মল্লিক, রিয়াজ মোল্লা , আয়ুব আলী মোল্লা বাবু, সুজন মোল্লা,এড.সাজজাদ,ডা. আব্দুল মজিদ,আসলাম পারভেজ, ইমদাদুল হক ও সেলিম রেজা লাকী সহ বাগেরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আত্ন মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট