1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

সকালবেলা এই ঘরোয়া পাউডার খেলেই অম্বল ও গ্যাস থেকে মুক্তি, ওজনও কমবে ৭ দিনে

হোসেন মনির
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
সকালবেলা এই ঘরোয়া পাউডার খেলেই অম্বল ও গ্যাস থেকে মুক্তি, ওজনও কমবে ৭ দিনে

গ্যাস ও অম্বল এখন ঘরে ঘরে সাধারণ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঝাল-ঝোলা খাবারের প্রতি বাঙালির ভালোবাসা যেমন অশেষ, তেমনি এর পরিণতিও তেমনই ভোগান্তিময়—অম্বল, বুক জ্বালা আর গলা পর্যন্ত উঠে আসা টক ঢেকুর। এই সমস্যার সহজ সমাধান হিসেবে অনেকেই আশ্রয় নেন অ্যান্টাসিড বা খালি পেটে ওমিপ্রাজোল জাতীয় ওষুধে। কিন্তু চিকিৎসকদের মতে, এ ধরনের ওষুধ নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

এর চেয়ে অনেক নিরাপদ, কার্যকর ও প্রাকৃতিক উপায় রয়েছে—একটি বিশেষ ঘরোয়া পাউডার, যা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খেলে আপনি পেতে পারেন অম্বল ও গ্যাস থেকে স্বস্তি, এমনকি সাত দিনের মধ্যে ওজনও কমতে শুরু করবে।

এক কাপ করে গোটা জিরে, মেথি, মৌরি, জোয়ান ও সর্ষে নিয়ে নিন। একটি শুকনো খোলায় কম আঁচে উপকরণগুলো নাড়াচাড়া করে দিন যতক্ষণ না সুগন্ধ বেরোয়। ঠান্ডা করে সব উপকরণ গুঁড়ো করে একটি পাউডার তৈরি করুন।

প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানিতে এক চামচ এই পাউডার গুলে পান করুন। নিয়মিত এই অভ্যাস আপনার হজমের গণ্ডগোল দূর করবে, অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াগুলো কমাবে এবং শরীর থেকে জমে থাকা টক্সিন বের করে দেবে। এর ফলে শুধু অম্বল নয়, আপনার ওজনও ধীরে ধীরে কমে আসবে।

‘আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি’-র একটি গবেষণা অনুযায়ী, অন্ত্রে থাকা খারাপ ব্যাকটেরিয়াগুলোই গ্যাস-অম্বলের প্রধান কারণ। এই পাউডারে থাকা উপাদানগুলো যেমন জিরে, মেথি ও মৌরি অন্ত্রে সঠিক ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

অতএব, অম্বলের সমস্যা সমাধানে আর কৃত্রিম ওষুধ নয়। এবার ঘরোয়া ও প্রাকৃতিক উপায়েই মিলবে টেকসই সমাধান—এক কাপ পানিতে এক চামচ পাউডারেই মিলবে স্বাস্থ্য ও সুস্থতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট