1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত দাবি করলেন রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত দাবি করলেন রাশেদ খান

উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি।

রাশেদ খান বলেন, “এপিএস মোয়াজ্জেমের দুর্নীতির তদন্ত যেমন হচ্ছে, তেমনি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়েও দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে। তাই তার বিরুদ্ধেও সমানভাবে তদন্ত হওয়া উচিত।”

তিনি আরও বলেন, শুধু একজন উপদেষ্টা নয়, প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত চালানো দরকার। কারণ এই সরকার গঠিত হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে। অথচ এখন তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা স্বৈরাচারী আচরণের প্রতিচ্ছবি।

এপ্রিলে সম্ভাব্য নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এই নির্বাচন ঘোষণায় ১/১১ এর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এপ্রিল গরমের সময়, মানুষ ব্যস্ত থাকে ফসল নিয়ে। কম ভোটার উপস্থিতি দেখিয়ে ৪০ শতাংশের নিচে ফলাফল দেখিয়ে পুনঃভোটের নামে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার কৌশল নিতে পারে।”

রাশেদ খান আশঙ্কা প্রকাশ করেন, “দেশে নতুন করে ১/১১ বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে, তবে ভিন্ন কৌশলে।”

রাশেদ খান আরও অভিযোগ করেন, “শেখ পরিবারের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এখন প্রধান উপদেষ্টাসহ গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের নিয়ে অপপ্রচার করছে।”তিনি প্রশ্ন তোলেন, “এতসব অপরাধী, বিতর্কিত এমপিরা কীভাবে দেশ ছাড়লো? কারা তাদের সাহায্য করল?” তার দাবি, “সরকারি উপদেষ্টারা এখন এসব পলাতক নেতাদের সম্পদ পাহারা দিচ্ছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ দলীয় নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট