1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা ২০২৫

আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তান সফরের পর টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। পাশাপাশি টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটেছে তরুণ পেসার নাহিদ রানারও।

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে অংশগ্রহণ করবেন। বিদেশি কোচিং স্টাফরা ১০ আগস্টের মধ্যে ঢাকায় পৌঁছাবেন এবং তাদের নেতৃত্বে স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট থেকে।

প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ২০ আগস্ট সিলেটে যাবে। সেখানে পাঁচ থেকে ছয় দিনের অনুশীলন শেষে আগস্টের শেষ সপ্তাহে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজ শেষে বাংলাদেশ দল ৬ বা ৭ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে, যেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

🇧🇩 বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড (২৫ জন):

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।

বাংলাদেশ দলের স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ রাখা হয়েছে, যার মাধ্যমে দলটি এশিয়া কাপে শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট