1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
খুলনা-৪ আসনে নির্বাচিত হলে শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল। দিঘলিয়ায় গণসংযোগে এসব কথা বলেন তিনি।

খুলনা-৪ আসনে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে অঞ্চলটিকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন, এই জনপদের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় বছরের পর বছর ধরে উন্নয়ন বারবার থমকে গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন আজিজুল বারী হেলাল। দিঘলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণের বিভাজন নয়—সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করাই হবে তার রাজনীতির মূল ভিত্তি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, বেকার যুবকদের জন্য বাস্তবভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের জীবনমান উন্নয়নই তার রাজনীতির প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল দর্শন। শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে খুলনা-৪ আসনের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।

এর আগে আজিজুল বারী হেলাল বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া কামনা করেন। একই দিনে তিনি দিঘলিয়া ও রূপসা উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতেও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট