1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বনানীর হোটেলে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
বনানীর হোটেলে দুই নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় যুবদল নেতা মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে বনানী থানাধীন জাকারিয়া হোটেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা গেছে, এক নারী সিঁড়ি দিয়ে নামতে গেলে এক হামলাকারী তার পথ আটকে দেয় এবং আঘাত করলে তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে আরেক নারীকে ধাওয়া করে ফেলে দিয়ে মারধর শুরু হয়। মোট ৮-১০ জনের একটি দল দুই নারীকে মেঝেতে ফেলে নির্মমভাবে আঘাত করতে থাকে।

ভিডিওতে দেখা যায়, তারা প্রাণপণে চিৎকার করলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। ঘটনার সময় হোটেলের ভেতরে ভাঙচুর ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার জানান, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তীব্র সামাজিক প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে, বৃহস্পতিবার রাতেই যুবদল এক বিজ্ঞপ্তিতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের ঘোষণা দেয়। দলীয় বিবৃতিতে বলা হয়— “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এবং জনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই যুবদল সমর্থন করে না।”

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।”

এ ধরনের ঘটনায় সমাজে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের উচিত—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট