1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

আদানির বিদ্যুৎ বকেয়া কমাচ্ছে বাংলাদেশ, বাকি ৯০০ মিলিয়ন ডলার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কোম্পানি ‘আদানি পাওয়ার’ জানিয়েছে, বাংলাদেশ ধীরে ধীরে বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ করছে। এখনো বকেয়া রয়ে গেছে ৯০০ মিলিয়ন ডলার। তবে চলমান মাসিক বিলের পাশাপাশি পুরনো বকেয়া থেকেও অর্থ পাচ্ছে আদানি।

এই তথ্য শুক্রবার (২ মে) বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) দিলিপ ঝা।

দিলিপ ঝা বলেন, “বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। এখন আমরা যা পাচ্ছি তা কেবল মাসিক বিল নয়, পুরনো বকেয়াও পরিশোধ হচ্ছে। আশা করছি সব পাওনা আমরা পেয়ে যাব।”

রয়টার্স জানায়, আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হয় ২০১৭ সালে। তবে অর্থনৈতিক চাপে পড়ে চুক্তি অনুযায়ী বিল দিতে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ সরকার।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়। একই সময় দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে ব্যাপক আন্দোলনের কারণে আর্থিক অস্থিরতা সৃষ্টি হয়। এসব কারণে আদানি পাওয়ারের বিদ্যুৎ বিল বকেয়া পড়তে থাকে।

এর ফলে ২০২৩ সালে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে দেয়।

বর্তমানে বাংলাদেশ যেহেতু মাসিক বিলের পাশাপাশি পুরনো বকেয়াও পরিশোধ করছে, তাই আদানি ফের পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছে। দিলিপ ঝা বলেন, “আমরা বাংলাদেশে এখন পুরো বিদ্যুৎ সরবরাহ করছি। যে পরিমাণ অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের থেকেও বেশি।”

আদানি পাওয়ারের দাবি অনুযায়ী, বাংলাদেশের মোট বিদ্যুৎ বিল ২ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ৯০০ মিলিয়ন ডলার এখনও বকেয়া রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট