1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

সাদাকাতের ঝড়ো ফিফটি, রিজওয়ান–সালমানের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাতের ঝড়ো ব্যাটিং

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাতের ঝড়ো ফিফটি এবং পরে মোহাম্মদ রিজওয়ান সালমান আগার দৃঢ় ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে সফরকারীরা।

শুক্রবার (১৩ মার্চ) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামঅনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত

অন্যদিকে তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহানদুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন এবং দলের জন্য শক্ত ভিত গড়ে তোলেন। মাত্র ৩১ বলেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি।

তবে দলীয় ১০৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৪৬ বলে ৭৫ রান করে মেহেদী হাসান মিরাজবলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদাকাত। তার ইনিংসে ছিল একাধিক চার ছক্কার মার।

সাদাকাতের বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় পাকিস্তান। সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদবলে আউট হন। এরপর শামিল হুসাইন ২২ বলে মাত্র রান করে ফিরে যান প্যাভিলিয়নে।

তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও দলকে সামলে নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগাধীরস্থির ব্যাটিংয়ে তারা ইনিংসকে এগিয়ে নিতে থাকেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে অর্ধশতক পূর্ণ করেন সালমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৩৬ ওভারে উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে। ক্রিজে রয়েছেন রিজওয়ান সালমান, ফলে বড় স্কোরের সম্ভাবনা তৈরি হয়েছে সফরকারীদের জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট