1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, দুর্দান্ত জয়ে জিম্বাবুয়েকে ছিটকে দিল

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুর্দান্ত বোলিং ও ব্যাটিং পারফরম্যান্সে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন যুব টাইগাররা।

জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সমান ৬ পয়েন্ট হলেও, জিম্বাবুয়ে চার ম্যাচেই হেরে কোনো পয়েন্ট পায়নি। ফলে ফাইনালে লড়বে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ১০ আগস্ট হারারেতে হবে এই বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচ।

শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হক তামিম। টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। পেসার ইমন ৫.৩ ওভারে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট।

৯০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫ রানের মাথায় ওপেনার রিফাত বেগ গোল্ডেন ডাক মারেন। এরপর ৩৯ রানে দ্বিতীয় উইকেট হারালেও, অধিনায়ক তামিম ও রিজান হোসেনের ৫২ রানের জুটি দলকে জয় এনে দেয়। ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।

এ জয়ে নিশ্চিত হয়েছে ফাইনাল। ইতোমধ্যে দুই ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্বে পৌঁছেছে লাল-সবুজের যুবারা। তাদের এই সাফল্য আগামী দিনের জাতীয় দলের জন্য বড় আশার বার্তা বহন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট