1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ক্যাচ মিসে বাংলাদেশকে ডুবালেন নুরুল হাসান, সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
রোমাঞ্চকর এক ম্যাচে শেষ বলে ক্যাচ মিসের কারণে জয় হাতছাড়া করল বাংলাদেশ। সুপার ওভারে মাত্র ১ রানে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে ফিরল সমতা।

শেষ বলের রোমাঞ্চে ভরপুর ম্যাচে বাংলাদেশের জয় হাতছাড়া হয়েছে একটি সহজ ক্যাচ মিসে। ১ বলে প্রয়োজন ছিল ৩ রান, ক্রিজে নতুন ব্যাটার খারি পিয়েরে। সাইফ হাসানের করা শেষ বলটি উঁচু করে তুলেছিলেন পিয়েরে, কিন্তু উইকেটরক্ষক নুরুল হাসান সোহান দৌড়ে গিয়েও সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন।

এই সময় পিয়েরে ও শাই হোপ ২ রান সম্পন্ন করেন, ফলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ২১৩ রানে, যা বাংলাদেশের করা ২১৩ রানের সমান। ফলে তিন ফরম্যাট মিলিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার টাইয়ের মুখোমুখি হয় বাংলাদেশ দল।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। ক্যারিবিয়ানদের হয়ে মুস্তাফিজুর রহমানের করা ৬ বলে ১০ রান তোলে রাদারফোর্ডরা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১ রান।

জবাবে সৌম্য সরকার ও সাইফ হাসান ব্যাট করতে নামেন। হোয়াইট ও নো বল থেকে ২ রান পেয়ে কোনো বৈধ বল ছাড়াই ৪ রান তুলেছিল টাইগাররা। কিন্তু পরের ৬ বলে প্রয়োজনীয় ৭ রান তুলতে ব্যর্থ হন সৌম্য, সাইফ ও শান্ত। শেষ পর্যন্ত আকিল হোসেনের ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৯ রান।

ফলে সুপার ওভারে মাত্র ১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচজুড়ে চমৎকার লড়াই করেও শেষ মুহূর্তে ক্যাচ মিসের কারণে ম্যাচ হারতে হয় টাইগারদের। ক্রিকেটবিশ্লেষকদের মতে, নুরুল হাসানের সেই ক্যাচই বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য।

এই টাইয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নাম যুক্ত হয়েছে এমন এক রেকর্ডে, যা আগে কখনো ঘটেনি—তিন ফরম্যাট মিলিয়ে প্রথম টাই ম্যাচ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট