1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেগবতী নদী থেকে দুটি অবৈধ মাছ ধরার বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপজেলার বলরামপুর গ্রামের নদীর দুটি স্থানে অবৈধ বাঁধ শনাক্ত হওয়ার পর সেগুলো অপসারণ করা হয়। পরে বাঁশ, জালসহ ব্যবহৃত সব সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ। এ সময় কালীগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। প্রশাসন জানায়, এসব অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয় এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, নদীতে অবৈধ বাঁধ ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরার ফলে দেশীয় মাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং জানান, টেকসই মাছসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং জলজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযান চলবে। তিনি আরও জানান, অবৈধভাবে বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নদীর পরিবেশ, জলজ প্রাণী এবং দেশীয় মাছের প্রজনন পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট