1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

একপেশে ফাইনালে চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
তানজিদ তামিমের সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের ফাইনাল মানেই উত্তেজনা, লড়াই আর নাটকীয়তা। কিন্তু এবারের ফাইনাল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। একপেশে আধিপত্য দেখিয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএল ট্রফি ঘরে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দারুণ এক জয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা নিজেদের করে নিল রাজশাহী।

শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান। তবে সেই সিদ্ধান্ত যে ভুল প্রমাণিত হবে, তা শুরুতেই বুঝিয়ে দেন রাজশাহীর দুই ওপেনার।

ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। আগ্রাসী ও ধৈর্যশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তানজিদ।

এরপর তানজিদের সঙ্গে যোগ দেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসন। দুজনে মিলে গড়েন ৪৭ রানের কার্যকর জুটি। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে শরীফুল ইসলামের বলে আউট হন।

ফাইনালের মঞ্চে নিজের সেরা ইনিংস খেলেন তানজিদ তামিম। ৬১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি রাজশাহীর বড় স্কোরের ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত ৬২ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। নাঈম শেখ ১০ বলে ৯ রান করে এবং মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই আউট হন।

চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। জাহিদুজ্জামান ১৩ বলে ১১ রান করেন, আর মির্জা বেগ ৩৬ বলে ৩৯ রান করে আউট হন।

শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভার ৫ বলে ১১১ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

রাজশাহীর হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বিনুরা ফার্নান্দো। তিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি এবং জিমি নিশাম শিকার করেন ২টি উইকেট।

এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৯–২০ মৌসুমে ‘রাজশাহী রয়্যালস’ নামে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট