1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আজিজুল বারী হেলালের মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

খুলনার দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাঝিরগাতী এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাবু রাম প্রসাদ অধিকারী। দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছে, ঘরবাড়ি লুট করেছে। বিএনপির কোনো নেতা-কর্মী যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।”

তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি তা কখনো হতে দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এম সাইফুর রহমান মিন্টু। বক্তব্য রাখেন শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাষ্টার আবুল কালাম, বাবু সুবোধ কুমার বিশ্বাস, দিলীপ কুমার, সৌমিত্র দত্ত, প্রদীপ বিশ্বাস ও সৈলন্দ্যনাথ দত্ত প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকিত মীর, বাদশা গাজী, আব্দুল্লাহ আল মামুন নিপু, শেখ শফিউদ্দীন, আলম চৌধুরী, মোল্লা সাজ্জাদ হোসেন, কুদরতে এলাহী স্পিকার, মোহাম্মদ আলী টুটুল, গাজী মনিরুল ইসলাম, লিটন শেখ, গাজী হিমেল হোসেন, নবাব মোল্লা ও বুলবুল শিকদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট