1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় বিএনপি আহ্বায়ক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা চলছে।

খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর নামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এম সাইফুর রহমান মিন্টু বলেন, তিনি ১৯৮৭ সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবনে সুনাম অর্জন করেছেন। অথচ একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের ভ্রান্ত তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। বিশেষ করে দিঘলিয়া ইটভাটা, নগরঘাট মার্কেট ও গোডাউনের মালিকানা নিয়ে বিরোধের সঙ্গে তাকে জড়িয়ে ১০ লক্ষ টাকার ইট নেওয়ার যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মিন্টু স্পষ্ট করে জানান, তিনি কোনো সালিশদার নন, বরং স্বাক্ষী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

এম সাইফুর রহমান মিন্টু আরও বলেন, বিভিন্ন সময় তাকে চাঁদাবাজ, ভূমি দস্যু ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে উপস্থাপনের চেষ্টা হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি জোর দিয়ে বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য যাচাই করে সংবাদ প্রকাশ করা। যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে ব্যক্তির সুনাম নষ্ট হয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

প্রশাসনের সাম্প্রতিক ১৪৪ ধারা জারি প্রসঙ্গে তিনি জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তবে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন হঠাৎ কর্মসূচি ঘোষণা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, সেলিম রেজা, বাদশা গাজী, আব্দুল্লাহ আল মামুন নিপু, ইমরান হোসেন, মাহামুদুল হাসান মিঠু মোল্লা, আরিফুল ইসলাম হাসানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

নেতাকর্মীরা একযোগে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে সত্যতা যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট