1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিঘলিয়ায় কোলা বাজার ইসলামী ব্যাংকে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
দিঘলিয়ায় কোলা বাজার ইসলামী ব্যাংকে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

খুলনার দিঘলিয়া উপজেলার গজীরহাট কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় সোমবার (১ জুলাই) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ব্যাংকের পিছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, মনিটর এবং ডিভিআরসহ মূল্যবান সরঞ্জাম নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোলা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা “কারিমা এন্টারপ্রাইজ” নামে একটি প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়। মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মকর্তা রুবা খাতুন অফিসে প্রবেশ করে জানালার গ্রিল ভাঙা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় বণিক সমিতি ও পুলিশকে অবহিত করেন।

ঘটনার পরপরই কোলা বাজার বণিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মাসুদ এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল দেখতে পান।

এ বিষয়ে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাসুদ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে বাজারের নৈশপ্রহরী আক্কাস হোসেন ও মোঃ ইসরাফিল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট