1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

সভায় বক্তারা জাতীয় ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্র-জনতার ভূমিকা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দিবসটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, যৌথবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার রাকিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. সানজিদা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মুশফিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আহ্বায়ক মাওলানা আছাদুল্লাহ খামেনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৌরভ, জুলাই আন্দোলনে আহত পরিবারের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও মিন্টু মেম্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মো. আব্দুল্লাহ।

এদিন বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল বের হয়। মিছিলটি পথের বাজার থেকে বাঁশের হাট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির আবুল হাসান ও সেক্রেটারি জেনারেল মাওলানা মুশফিকুর রহমান।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রীর পলায়ন দিবস উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকেও বিকালে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথের বাজার থেকে শুরু হওয়া মিছিলটি সেনহাটি কে সি আই ক্লাব চত্বরে এসে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আ. রকিব মল্লিক, অধ্যাপক মনিরুল হক বাবুলসহ উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং মহিলা দলের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট