1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

খুলনার দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন – নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান।

প্রধান অতিথি, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা খামারবাড়ি বিশেষ অতিথি, কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা কৃষি অফিসার, মহাদেব চন্দ্র সানা, প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকৌশলী, ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, দিঘলিয়া প্রেসক্লাব, ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সহ-সভাপতি, প্রেসক্লাব, সাংবাদিক মেহেদী হাসান, কিশোর কুমার দে, শামীম, রানা মোল্লা, রুবেল ও সৈয়দ জাহিদুজ্জামান।

পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার পুষ্টিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে বক্তব্য রাখেন।
কৃষক আব্দুল্লাহ আল মাসুদ ফিল্ড স্কুলের লক্ষ্য ও কৃষিতে নতুন সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন।

প্রধান অতিথি কংগ্রেস শেষে প্রদর্শনী স্টল ঘুরে জৈব সার, কীটনাশক তৈরি, ফল বাগানের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সকলকে চুই ঝালের চারা উপহার দেন।

কৃষিবিদ নজরুল ইসলাম বলেন— “আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষির উন্নয়নে কৃষককে দলগতভাবে সংগঠিত হয়ে সমিতির মাধ্যমে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। তাহলেই তারা সরকারি সুযোগ-সুবিধা পাবে। কৃষিতে টেকসই উন্নয়ন মানেই দেশের অর্থনৈতিক অগ্রগতি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট