1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং অধ্যাপক মনিরুল হক বাবুলকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।

খুলনা জেলার দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সভা শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন।

সভায় বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ পূর্তিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটি গঠনের প্রক্রিয়া পরিচালনার জন্য সভায় অধ্যাপক মনিরুল হক বাবুলকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, শেখ রুবেল প্রমুখ।

সভায় দিঘলিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচা কে এম জিন্নাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। শোক প্রস্তাবে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সভা শেষে ক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেন যে, আসন্ন কমিটি দিঘলিয়া প্রেসক্লাবকে আরও ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট