1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় সাংবাদিক শামীমকে হুমকি, প্রেসক্লাবের নিন্দা ও থানায় জিডি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
লনার দিঘলিয়ায় সাংবাদিক এস.এম. শামীমকে বাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় জিডি করেছেন শামীম। প্রেসক্লাব দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

খুলনার দিঘলিয়া উপজেলার সাংবাদিক এস.এম. শামীমকে তার নিজ বাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় সাংবাদিক শামীম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক এস.এম. শামীম দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। দিঘলিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে তিনি এলাকায় নির্ভীক সংবাদকর্মী হিসেবে পরিচিত। এ ধরনের হুমকির ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দিঘলিয়া থানায় দায়ের করা জিডি (নং-৩১৯, তারিখ-০৭/১০/২০২৫) সূত্রে জানা যায়, স্থানীয় সেলিনা বেগম ও তার স্বামী বাদশা মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত ৫ অক্টোবর সেলিনা বেগম তার স্বামীর বিরুদ্ধে নৌবাহিনীর বরাবর অভিযোগ দায়ের করেন। নৌবাহিনীর কর্মকর্তারা উভয় পক্ষকে উপস্থিত হতে বললে সাংবাদিক শামীম তার আত্মীয় সেলিনা বেগমকে সহায়তা করতে সেখানে যান।

নৌবাহিনীর কর্মকর্তারা দুই পক্ষের বক্তব্য শুনে সাংবাদিক শামীমকে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেন। কিন্তু দুই দিন পরই বাদশা মিয়া সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শামীমের বাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেন।

এ ঘটনার পর সাংবাদিক শামীম নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহিন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিককে হুমকি প্রদানকারী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনসহ অন্যান্য সদস্যরা এক যৌথ বিবৃতিতে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। প্রেসক্লাবের নেতারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণমাধ্যম ব্যাহত হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট