1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে দুই মাস ধরে নিখোঁজ দুই সন্তানের জননী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
দুই মাস ধরে নিখোজ দুই সন্তানের জননী গৃহবধু রিনা পারভীন।
দুই মাস ধরে নিখোজ দুই সন্তানের জননী গৃহবধু রিনা পারভীন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোড এলাকার বাসিন্দা রিনা পারভীন (৩৭) নামের দুই সন্তানের জননী গত ১১ এপ্রিল সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। দুই মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পুলিশের অসহযোগিতার কারণে এতোদিনেও রিনার হদিস মেলেনি।

রিনা পারভীন শহরের ত্রি-স্টার হোটেলের মালিক সাজ্জাদ হোসেনের স্ত্রী। ঘটনার পরদিনই সাজ্জাদ হোসেন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু থানার দায়িত্বপ্রাপ্ত এসআই রানা প্রতাপের দায়িত্বে অবহেলার কারণে আজও কোনো অগ্রগতি হয়নি।

নিখোঁজ হওয়ার ১০ দিন আগেই সাজ্জাদের নামে কুষ্টিয়ার মিরপুর থানা থেকে পাঠানো একটি তালাকনামা এসে পৌঁছায়। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। সাজ্জাদ দাবি করেন, তালাকনামাটি মিথ্যা এবং প্রতারক চক্রের ষড়যন্ত্র হতে পারে।

তিনি বলেন, “আমার স্ত্রী যদি স্বেচ্ছায় যেতেন, তাহলে সন্তানদের কিছু জানিয়ে যেতেন। কিন্তু এমন আচমকা গায়েব হয়ে যাওয়া এবং এরপর অজানা উৎস থেকে তালাকনামা আসা আমাদের সন্দেহ জাগিয়েছে।”
পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ে রিনার ফোন ১৩ এপ্রিল পাবনা ও ২৩ এপ্রিল বরিশালের পিরোজপুরে সক্রিয় ছিল বলে জানালেও তারপর কোনো অনুসন্ধান চালানো হয়নি। এসআই রানা প্রতাপ বলেন, “মহিলাটি প্রাপ্তবয়স্ক হওয়ায় আমি আর অনুসন্ধান বাড়াইনি।” তবে পরিবার এটিকে দায়িত্বে অবহেলা হিসেবেই দেখছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় রিনার কাছে সাত ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় এক লাখ টাকা ছিল। পরিবারের আশঙ্কা, কোনো প্রতারক চক্র তাকে ফুসলিয়ে অপহরণ করে গুম করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কর্মকর্তার ভূমিকা নিয়ে খতিয়ে দেখা হবে।

দুই সন্তানের জননী রিনা পারভীন গত দুই মাস ধরে নিখোঁজ থাকলেও পুলিশ এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রতারক চক্রের ফাঁদে পড়ে অপহরণ বা গুমের আশঙ্কা করছে পরিবার। পুলিশের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট