1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিদেশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধেও তদন্ত করতে পারবে দুদক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি বা দেশে থাকা বিদেশিরা অন্য কোনো দেশে দুর্নীতিতে জড়িত থাকলেও, তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নতুন ‘দুর্নীতি দমন কমিশন ২০২৫ অধ্যাদেশ’-এর খসড়ায় এমন বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়া নীতিগত অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “এখন থেকে বাংলাদেশে অবস্থানকালে—বাংলাদেশি বা বিদেশি—যে-ই হোক, যদি অন্য দেশে কোনো দুর্নীতিতে জড়িত থাকে, তার তদন্ত ও বিচার করতে পারবে দুদক।”

তিনি জানান, নতুন আইনে ‘জ্ঞাত আয়’ বা ‘known income’-এর সংজ্ঞা স্পষ্টভাবে সংযোজন করা হয়েছে, যাতে অবৈধ আয়ের সঙ্গে বৈধ আয়ের পার্থক্য স্পষ্ট হয়।

আইন উপদেষ্টা আরও বলেন, যে এলাকায় দুদকের অফিস থাকবে, সেখানেই বিশেষ আদালত গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সাত সদস্যের বাছাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

এই কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক। কমিটি চাইলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী আহ্বান করতে পারবে, আবার নিজেদের বিবেচনাতেও প্রার্থী বাছাই করতে পারবে। এমনকি সাক্ষাৎকারের মাধ্যমে কমিশনার নির্বাচন করার সুযোগও থাকবে বলে জানান আসিফ নজরুল।

দুদকের ক্ষমতা সম্প্রসারণের পাশাপাশি এর অভ্যন্তরীণ জবাবদিহি আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা বলেন, “দুদকের কাজ দুর্নীতি দমন করা, অথচ প্রতিষ্ঠানটির ভেতরেও দুর্নীতির অভিযোগ আছে। তাই আইনটি চূড়ান্ত করার আগে অভ্যন্তরীণ জবাবদিহি আরও কঠোর করতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট