1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন

মোঃ জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জুলাই গণআন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ পরিবারগুলোর।

জুলাই গণআন্দোলনে শহীদ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। মানবিক দায়িত্ববোধ থেকে বুধবার তিনি নিজ উদ্যোগে একে একে শহীদ পরিবারের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজখবর নেন।

নগদ সহায়তা পাওয়া শহীদরা হলেন— সজল, রিয়াজল, ডিপজল, শাহরিক, ফরিদ ও শাওন। প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কামরুজ্জামান রতন শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, “জুলাই শহীদরা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার রক্ষায় বিএনপি জনগণের সঙ্গে থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

সহায়তা গ্রহণকারী শহীদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন কঠিন সময়ে একজন রাজনৈতিক নেতার সরাসরি বাড়িতে এসে খোঁজ নেওয়া ও সহায়তা দেওয়া তাদের জন্য বড় মানসিক শক্তি ও সাহসের উৎস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুম খান, জেলা বিএনপির সদস্য সুলতান সরকার, সাবেক ছাত্রনেতা বাবুল সরকার, বিএনপি নেতা মজিবুর রহমান সরকারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ রাজনৈতিক সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট