1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা ১০ দিনের কর্মবিরতি ও সেবা বর্জন কর্মসূচি শুরু করেছেন। দাবি মানার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

ঝিনাইদহে নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলায় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা কর্মবিরতি পালন করে অবস্থান নেন।

আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টিসেবা এবং পরিবার পরিকল্পনার গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন। কিন্তু চাকরি রাজস্ব খাতে থাকা সত্ত্বেও তারা কোনো পদোন্নতি পাচ্ছেন না। এ অবস্থায় দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের দাবি জানান তারা।

কর্মবিরতির প্রথম দিনের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবারকল্যাণ সহকারী রেহেনা পারভীন, কেয়া রানী প্রামানিক, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, পরিবারকল্যাণ পরিদর্শিকা অর্চনা রানী বিশ্বাসসহ অন্যরা। বক্তারা জানান, ন্যায়সংগত দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এই কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এ সময় তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দেন। কর্মবিরতি আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়ে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট