1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন তিতাসের জরুরি ঘোষণা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি মুন্সীগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত ইউএনওকে প্রেসক্লাবের শুভেচ্ছা: উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রত্যাশা দিঘলিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন: উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে রডে বিদ্ধ হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু পারস্য উপসাগরে আটকে ‘বাংলার জয়যাত্রা’: হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে ফেরার চেষ্টা

দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চোরাচালান চক্র শনাক্তে জোরদার তদন্ত করছে পুলিশ।

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার উদ্ধারের এই ঘটনায় চোরাচালান চক্র শনাক্তে তদন্ত জোরদার করেছে পুলিশ।

বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সি-০২ বোর্ডিং ব্রিজে অবস্থান নেওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৮ কেজি।

ঘটনার পরপরই কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে। এরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং সম্ভাব্য চোরাচালান চক্রকে শনাক্তে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ফ্লাইটের পাইলট, কেবিন ক্রু, টেকনিক্যাল স্টাফ, ক্লিনিং কর্মীসহ সকল যাত্রীর বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইটের অভ্যন্তরের সিসিটিভি ফুটেজ, বোর্ডিং ব্রিজ এবং রানওয়ে এলাকার ভিডিও সংগ্রহের কাজও চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম জানান, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে সংশ্লিষ্ট সকলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো সব তথ্য ও ভিডিও ফুটেজ হাতে পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়, চিঠিতে ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের পূর্ণাঙ্গ পরিচয়, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও বায়োডাটা চাওয়া হয়েছে। পাশাপাশি এয়ারক্রাফটের টেকনিক্যাল মেকানিক, হেলপার ও ক্লিনিং স্টাফদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের তালিকা, পাসপোর্ট নম্বর এবং ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যও যাচাই করছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রয়োজনীয় সব তথ্য হাতে এলে এই স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট