1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

মুন্সীগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপজেলার শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে অ্যাথলেটিকসের গুরুত্ব তুলে ধরা হয়।

দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, যিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জোগান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অ্যাথলেটিকসকে সকল খেলার জননী বলা হয়। এটি একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ খেলা, যা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা ও বিনয় শেখায়। তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার চর্চা শুরু করলে ভবিষ্যতে দক্ষ ও সফল খেলোয়াড় হয়ে ওঠা সম্ভব। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলাধুলার চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

এ প্রতিযোগিতায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৪টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই এবং দড়ি লাফসহ নানা ইভেন্ট দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকমণ্ডলী ও আয়োজকদের আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। সার্বিকভাবে এ আয়োজনটি জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট