1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

১৫ দিনেও সন্ধান মেলেনি হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বছরের হাফেজি ছাত্র রিজভী নিখোঁজের ১৫ দিন পার হলেও সন্ধান মেলেনি। পরিবার আশঙ্কা করছে, অপহরণ বা পাচারের শিকার হয়েছে রিজভী। পুলিশ ও র‍্যাব চেষ্টা চালাচ্ছে উদ্ধার অভিযানে।

গুম বা পাচারের আশংকা পরিবারের

ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বছরের হাফেজি ছাত্র রিজভী নিখোঁজের ১৫ দিন পার হলেও সন্ধান মেলেনি। পরিবার আশঙ্কা করছে, অপহরণ বা পাচারের শিকার হয়েছে রিজভী। পুলিশ ও র‍্যাব চেষ্টা চালাচ্ছে উদ্ধার অভিযানে।

ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বছরের হাফেজি পড়ুয়া ছাত্র আলী আকবর রিজভী নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, রিজভীকে কোনো দুষ্টচক্র অপহরণ করে পাচার করেছে। রিজভী কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর বিকালে কালীগঞ্জ শহরের বলরামপুর ভ্যানষ্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় রিজভী। ওইদিন সে নানা মানোয়ার হোসেনের বাড়ি থেকে কিছু খাওয়ার কথা বলে বের হয় এবং কাছের এক কামারের দোকানে চাকুর দাম জানতে যায়। দোকান থেকে “পরে আসছি” বলেই সে আর ফেরেনি।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে ২০ অক্টোবর ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দেন।

রিজভীর পিতা জাহিদুল ইসলাম, যিনি কোটচাদপুর উপজেলার বলুহর গ্রামের বাসিন্দা ও পেশায় ট্রাকচালক, জানান—“ছেলের খোঁজ না পেয়ে আমরা দিশেহারা। বিভিন্ন জায়গায় খুঁজেছি, এমনকি স্থানীয় কবিরাজ ও গুনিনদের সাহায্যও নিয়েছি। তারা বলেছে, রিজভীকে দুষ্টচক্র অজ্ঞান করে সাতক্ষীরা সীমান্তবর্তী এক স্থানে আটকে রেখেছে।”

ফয়লা হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান জানান, “রিজভী খুব ভদ্র ও পরিশ্রমী ছাত্র ছিল। তার নিখোঁজের পর থেকে আমরা ছাত্র-শিক্ষক সবাই তার খোঁজ নিচ্ছি।”

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা রিজভীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এদিকে স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ঝিনাইদহ ও আশপাশের এলাকায় কিশোরদের নিখোঁজের ঘটনা বেড়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট