1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড” ঝিনাইদহে হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
ঝিনাইদহে এনসিপির সমাবেশে হাসনাত আব্দুল্লাহর ঘোষণা: "হাসিনা চ্যাপ্টার ক্লোজড"

“হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ আর কখনো ফিরবে না”—এভাবেই ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ঘোষণার সুরে বক্তৃতা দিলেন দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এই বক্তব্য রাখেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে টেরোরিস্ট হিসেবে প্রশ্রয় দিচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুটোই সন্ত্রাসী সংগঠন।” তিনি অভিযোগ করেন, “ভারতে বসে হাসিনা আমাদের বিপ্লবীদের হত্যা করার ষড়যন্ত্র করছেন। কিন্তু আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না।”

সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন এনসিপি নেতারা। হাসনাত স্পষ্টভাবে বলেন, “আমরা নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই। এই সংগ্রাম দেশ পুনর্গঠনের যুদ্ধ।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ের অধিকাংশ সাংবাদিককে শুধু একটি পরিচয়পত্র ও বুম ধরিয়ে দেওয়া হয়, বলা হয়—এলাকায় গিয়ে নিজে খেয়ে নাও। এই পেশা আজ চরম আর্থিক দুরবস্থায়।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, ডাক্তার তাসনীম জারা, তারেক রেজা, শহীদ সাব্বিরের পিতা আমোদ আলী, এবং শহীদ রাকিবের মা হাফিজা খাতুন।

নাহিদ ইসলাম বিএসএফের মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করে বলেন, “ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারছে বিএসএফ। এ বাহিনী মানবতাবিরোধী অপরাধ করছে। আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে।”

তিনি জানান, এনসিপি সংস্কার, আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আন্দোলন শেষ করবে না।

সমাবেশ ঘিরে ঝিনাইদহ শহরের রাজপথ ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, যা অনেকের কাছে একটি নতুন রাজনৈতিক জাগরণের সূচনা হিসেবে মনে হয়েছে। এনসিপির জেলা ও থানা পর্যায়ের নেতারা দিনরাত কাজ করে এই কর্মসূচিকে সফল করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট