1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে সামাজিক আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ হাসনা আরাকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। পুলিশ আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র করার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ হাসনা আরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ওই গ্রামের নাজমুল বিশ্বাসের স্ত্রী।

আহতের স্বজনদের বরাতে জানা গেছে, গ্রামের নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবারের এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

দোগাছি ইউনিয়ন পরিষদের নারী সদস্য শারমিন আক্তার জানান, সকালে হাসনা আরা ও তার চাচাতো দেবরের স্ত্রী আখি খাতুন হাটতে বের হন। গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে সিরাজুল বিশ্বাসের সমর্থক লিটন, বাবুল, রশিদ, সাইফুল, লুতফর, ইমন, মুস্তাকসহ ১০–১৫ জন তাদের পথরোধ করে।

আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হাসনা আরাকে আটক করে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা তাকে বিবস্ত্র করে গলার চেইন, কানের দুল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসনা আরাকে উদ্ধার করে এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ নিয়ে জানতে যোগাযোগ করা হলেও সিরাজুল বিশ্বাস ফোন ধরেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এক নারীকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট