1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্রেতারা সিদ্ধান্ত বাতিল ও টিও লাইসেন্সের দাবিতে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্স প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ।

মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ জেলার ছয় উপজেলার বিভিন্ন এলাকার সার বিক্রেতারা। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে তারা সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সাইমুর রহমান বাদশা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন পান্নু, ব্যবসায়ী সাইদুর রহমান, উজ্জল হোসেন, জিল্লুর রহমান ও হারুন-অর রশিদসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি কৃষি উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে দেশের খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৪৪ হাজার ব্যবসায়ী, তাদের পরিবার এবং প্রায় ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তৃণমূল কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য খুচরা সার বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান তারা।

পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন বিক্রেতারা। স্মারকলিপিতে তারা সার ব্যবসায়ীদের লাইসেন্স বহাল রাখার এবং টিও লাইসেন্স প্রদান দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট